সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এ যুগে অভিযোজন ঘটিত সামর্থবান যারা তারাই সমাজ পরিবর্তনে রেডিক্যালিজম বা অধিকতর বিপ্লবী হয়ে যায়।

 অভিযোজিত, অভিযোজ্য এবং অভিযোজন ঘটিত এই তিনটি সুবিশাল আলোচ্যসুচি র কেন্দ্রবিন্দু হল আমাদের সমাজ। সমাজ সচেতন হলে তখন আমাদের এই অবস্থান গুলিকে কতটা সাবজেক্টিভ এবং কতটা অবজেক্টিভ দৃষ্টিভঙ্গিতে দেখা হবে সেটাই হচ্ছে এই আলোচনার প্রধান বিষয়। মানুষ কি আসলেই অভিযোজিত হচ্ছে নাকি শুধুই শাসিত আর শোষিত হয়। তা না হলে শাসক গোষ্ঠি কি ধরনের অভিযোজনকে মেনে নিচ্ছে অথবা সমন্বিত করে নিচ্ছে? এবং অতপরঃ অভিযোজন ঘটিত কি কি বিষয় মানব জাতীর টিকে থাকার সঙ্গে ওতপ্রোত সম্পর্ক আছে বলে আইন কাঠামোর অন্তর্ভূক্ত হতে পারে এসব বিষয় সম্বন্ধে পরিস্কার ধারনা থাকা দরকার।